আসসালামু
আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো ছিলেন। আনেক দিন পর আজ আবার একটি পোস্ট
লিখতে বসলাম। ব্যস্ততার কারণে নিয়মিত লিখতে পারি না। এবার আসল কথায় আসা যাক।
গত
পোস্টে আমরা একটি কাল্পনিক ঘটনার মাধ্যমে ভেক্টর রাশি সম্পর্কে ধারণা পেতে চেষ্টা
করেছিলাম। আজ আর একটি ঘটনা দেখা যাক।
গত
পোস্টে আমি রাশির পরিচয় তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজ চেষ্টা করব রাশির এক ধরনের
শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার। বৈশিষ্ট্য অনুসারে সকল রাশিকে দুই ভাগে বিভক্ত করা
যায়। এক ধরনের রাশিকে বলে ভেক্টর রাশি আর অন্য আরেক ধরনের রাশিকে বলে স্কেলার
রাশি। আজকের পোস্টের আলোচ্য বিষয় হলো ভেক্টর রাশি।